• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

২৫০ দিনের বেশি সাগরে মার্কিন রণতরী, নাবিকদের দুর্ভোগে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ আগস্ট ২০২৬, ১৮:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২৫০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের জীবনযাপন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি, নষ্ট শৌচাগার, পানির সমস্যা, দীর্ঘদিন জাহাজে আটকে থাকা এবং অতিরিক্ত ক্লান্তিতে প্রায় ৫ হাজার নাবিক ও সামরিক সদস্যের ওপর চাপ বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মার্কিন সামরিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা বিবেচনা করেছেন। একজন নাবিক জাহাজ থেকে পানিতে পড়ে যাওয়ার পর হেলিকপ্টারে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটির কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।

গত বছরের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে ইউএসএস আব্রাহাম লিংকন। প্রথমে দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হলেও ফেব্রুয়ারিতে ইরানে হামলার আগে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। মে মাসে মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও তা কয়েক দফা বাড়ানো হয়েছে। জাহাজটি কবে দেশে ফিরবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে লেখা এক চিঠিতে জাহাজটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, নাবিকরা প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, পানির দূষণ, প্লাম্বিং সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা সমস্যা এবং ডাক সরবরাহে বিঘ্নের মতো সমস্যার মুখে রয়েছেন।

আরেক ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো কংগ্রেসের একটি প্রতিনিধিদলকে জাহাজটিতে গিয়ে পরিস্থিতি সরেজমিনে তদন্তের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন।

নাবিকদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দীর্ঘদিন বন্দরে না ভেড়ানো এবং জাহাজ থেকে নামার সুযোগ সীমিত থাকায় অনেক নাবিক তাজা খাবার পাচ্ছেন না। এক নাবিকের স্বজন দাবি করেছেন, মোতায়েনের সময় ওই নাবিকের প্রায় ২৯ কেজি ওজন কমে গেছে।

ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইক লেভিন অভিযোগ করেছেন, জাহাজে ছত্রাকযুক্ত গোসলখানা, নষ্ট টয়লেট, কয়েক সপ্তাহ ধরে বন্ধ লন্ড্রি ব্যবস্থা, দীর্ঘ সময় গরম পানি না থাকা এবং প্রয়োজনীয় সাবান, ডিওডোরেন্ট ও টুথপেস্টের ঘাটতি রয়েছে। এমনকি কোনো কোনো সময় খাবারের পরিমাণও অত্যন্ত কম ছিল বলে তিনি দাবি করেন।

তবে মার্কিন নৌবাহিনী এসব অভিযোগের কিছু অংশ অস্বীকার করেছে। এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজে আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা বেড়েছে—এমন কোনো প্রমাণ তারা পায়নি। যুদ্ধের কারণে প্রচলিত সরবরাহব্যবস্থা ব্যাহত হলেও জাহাজে পরিষ্কার পানি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রয়েছে বলে দাবি করেছেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথও নাবিকদের পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত’ বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, প্রতিটি জাহাজ ও নাবিককে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছে সরকার।

আরও পড়ুন

চীনের শুল্ক ফাঁকিতে ৪০টির বেশি দেশের সহায়তার অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের পর ফিলিস্তিনি পরিবারকে ঘর ছাড়ার নির্দেশ

নজিরবিহীন বৃষ্টিতে জাপানে ৮ জনের মৃত্যু, হাজারো মানুষ আটকা

এদিকে দীর্ঘমেয়াদি মোতায়েনের কারণে নাবিকদের মানসিক স্বাস্থ্যের ওপর চাপ নিয়ে উদ্বেগ নতুন নয়। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ৯৫৬ জন নাবিকের ওপর করা এক গবেষণায় দেখা যায়, মার্কিন সামরিক বাহিনীর অন্যান্য শাখার তুলনায় নৌবাহিনীর জাহাজে থাকা সদস্যদের মধ্যে গুরুতর মানসিক চাপের হার বেশি। গবেষণায় জাহাজের বসবাসের অনুপযোগী পরিবেশ, অতিরিক্ত শব্দ, কঠোর কর্মসূচি এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাবকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

সূত্র- বিবিসি

এমএস/

  • আব্রাহাম লিংকন
এ সম্পর্কিত আরও খবর
আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে হেগসেথের কাছে জবাব চাইলেন মার্কিন আইনপ্রণেতারা
আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে হেগসেথের কাছে জবাব চাইলেন মার্কিন আইনপ্রণেতারা
মার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো করার দাবি ইরানের
মার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো করার দাবি ইরানের
ড্রোন হামলার পর পালিয়েছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’
ড্রোন হামলার পর পালিয়েছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’
মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসির
মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।