• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

চীনের শুল্ক ফাঁকিতে ৪০টির বেশি দেশের সহায়তার অভিযোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ আগস্ট ২০২৬, ১৮:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের পণ্য কম শুল্কে ঢোকাতে ৪০টির বেশি দেশকে ব্যবহার করা হয়েছে। কানাডা, ভারত, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ এসব দেশের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রের শুল্ক এড়িয়ে গেছে বলে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে হোয়াইট হাউস।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশি শুল্ক আরোপ করা দেশগুলো থেকে কম শুল্কের দেশের মাধ্যমে ৩০ বিলিয়ন থেকে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের পণ্য স্থানান্তর করা হয়েছে। পণ্য তৃতীয় কোনো দেশের মধ্য দিয়ে চূড়ান্ত গন্তব্যে পাঠানোর এই প্রক্রিয়াকে ট্রান্সশিপমেন্ট বলা হয়।

যুক্তরাষ্ট্রের দাবি, চীন তৃতীয় দেশকে পণ্য পাঠানোর মধ্যবর্তী স্থান হিসেবে ব্যবহার করেছে এবং প্রকৃত উৎপত্তি গোপন করতে পণ্য নতুন করে প্যাকেটজাত করেছে। এর মাধ্যমে কম শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশ করানো হয়েছে বলে অভিযোগ করেছে হোয়াইট হাউস।

প্রতিবেদনে এই ব্যবস্থাকে কাগজপত্রের আড়ালে প্রতারণা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, চীনের শুল্ক ফাঁকি এখন আগের তুলনায় আরও দ্রুত, বিস্তৃত ও জটিল বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ট্রান্সশিপমেন্ট শনাক্ত করতে যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিও ব্যবহার করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে চীনা দূতাবাসের এক মুখপাত্র অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না। চীন যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যবস্থা এবং চীনা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের বিরোধিতা করে। তৃতীয় কোনো দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়—এমন একতরফা পদক্ষেপ বা চুক্তিরও বিরোধিতা করেছে বেইজিং।

হোয়াইট হাউসের এই প্রতিবেদন এমন সময়ে প্রকাশ হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বৈঠকের প্রস্তুতি চলছে। ফলে চীনের বিরুদ্ধে নতুন এই অভিযোগ দুই দেশের বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের দর-কষাকষির অবস্থান আরও শক্ত করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অর্থনীতির সহযোগী অধ্যাপক চ্যাং পাও লি বলেন, চীন তৃতীয় দেশের মাধ্যমে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার ধরে রেখেছে—এমন যুক্তি তুলে ধরে ওয়াশিংটন ভবিষ্যৎ বাণিজ্য চুক্তিতে তৃতীয় দেশের মাধ্যমে পণ্য পাঠানোর বিষয়টিও অন্তর্ভুক্ত করতে পারে।

তবে চীনের সঙ্গে গভীরভাবে যুক্ত সরবরাহব্যবস্থার দেশগুলো এ ধরনের নীতির কারণে অতিরিক্ত ঝুঁকি ও ব্যয়ের মুখে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

আরও পড়ুন

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের পর ফিলিস্তিনি পরিবারকে ঘর ছাড়ার নির্দেশ

নজিরবিহীন বৃষ্টিতে জাপানে ৮ জনের মৃত্যু, হাজারো মানুষ আটকা

রাশিয়া ছাড়লেন পুতিনবিরোধী নেতা নাদেঝদিন

২০২৫ সালের মে মাসে আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীন অধিকাংশ শুল্কে সাময়িক বিরতি দিলেও দুই দেশের মধ্যে নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক বিধিনিষেধের পাল্টাপাল্টি এখনও চলছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের শুল্ক ফাঁকি ঠেকানো এখন তাদের বাণিজ্যনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

সূত্র- বিবিসি

এমএস/

  • শুল্ক
  • চীন
এ সম্পর্কিত আরও খবর
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সুনামির আতঙ্কে টুভালু
চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সুনামির আতঙ্কে টুভালু
৯৯৬ থেকে বেকারত্বের পথে চীনের প্রযুক্তিকর্মীরা, কৃত্রিম বুদ্ধিমত্তার ধাক্কায় সংকটে মধ্যবিত্ত
৯৯৬ থেকে বেকারত্বের পথে চীনের প্রযুক্তিকর্মীরা, কৃত্রিম বুদ্ধিমত্তার ধাক্কায় সংকটে মধ্যবিত্ত
চীনের পূর্ব উপকূলে আঘাত হানছে টাইফুন ডলফিন, বন্যা-ভূমিধসের সতর্কতা
চীনের পূর্ব উপকূলে আঘাত হানছে টাইফুন ডলফিন, বন্যা-ভূমিধসের সতর্কতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।