• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের পর ফিলিস্তিনি পরিবারকে ঘর ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ আগস্ট ২০২৬, ১৮:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের মধ্যে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে নিজ বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। বসতি স্থাপনকারীরা কয়েক দিন ধরে তিনটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে রেখে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি জানান, ইসরায়েলি বাহিনী পুরো গ্রামকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা করেছে। খালি করে দেওয়া কয়েকটি ফিলিস্তিনি বাড়ি সেনারা ব্যারাক হিসেবেও ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা সেখানে অভিযান চালাচ্ছে।

কুসরার তিনটি বাড়িতে থাকা আবু রিদি ও হাসান পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজনকে বৃহস্পতিবার বাড়ি ছাড়তে বলা হয়। একই সঙ্গে গ্রামের আরও ১১টি বাড়ির বাসিন্দাদেরও সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কয়েক ঘণ্টা পর কিছু পরিবারকে বাড়িতে ফিরতে দেওয়া হলেও তারা ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান। একজন বাসিন্দা অভিযোগ করেছেন, ঘর থেকে খাবার ফেলে দেওয়া এবং ১ হাজার ৫০০ ডলার নগদ অর্থ নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। অভিযোগের বিষয়ে ইসরায়েলি বাহিনী কোনো জবাব দেয়নি।

বৃহস্পতিবার সকালে কাহের ওদেহ নামে এক বাসিন্দা জানান, ২০ থেকে ৩০ জনের মতো সেনা তাঁর বাড়িতে ঢুকে তাঁকে বের হয়ে যেতে বলে। পরে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয় এবং একাধিক পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে তিনি জানান।

এর আগে রোববার থেকে বসতি স্থাপনকারীরা কুসরার তিনটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে রাখে। বাড়িগুলোর প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়। প্রায় ১৫ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে দুই শিশু রয়েছে, কয়েক দিন ধরে এসব বাড়িতে আটকা ছিলেন।

পরিস্থিতি মোকাবিলায় বুধবার ইসরায়েলি বাহিনী বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে সেনারা এলাকায় প্রবেশ করে দুটি অবৈধ বসতি স্থাপনা সরিয়ে দেওয়ার কথা জানায়। একজন ইসরায়েলিকে আটক ও কিছু সরঞ্জাম জব্দ করার কথাও জানিয়েছে তারা।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা কুসরার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে থাকার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ পেয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান চলাকালে উল্টো তাদেরই বাড়ি ছাড়তে হয়েছে।

কুসরার ঘটনায় যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হাকাবিও বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। তিনি ঘটনাটিকে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে ঘটনাটির নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

নজিরবিহীন বৃষ্টিতে জাপানে ৮ জনের মৃত্যু, হাজারো মানুষ আটকা

রাশিয়া ছাড়লেন পুতিনবিরোধী নেতা নাদেঝদিন

তীব্র গরম ও যুদ্ধের ধাক্কায় চাপে ইউরোপের অর্থনীতি

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে চলতি বছরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের সহিংসতায় বহু ফিলিস্তিনি নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন। কুসরার সাম্প্রতিক ঘটনা পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনি পরিবারগুলোর ওপর বাড়তে থাকা চাপ নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে।

সূত্র- বিবিসি

এমএস/

  • ইসরায়েল
এ সম্পর্কিত আরও খবর
পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা, বাড়িঘরে আগুন
পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা, বাড়িঘরে আগুন
বিদেশে থাকা হামাস নেতারাও ইসরায়েলের ‘টার্গেটে’: প্রতিরক্ষামন্ত্রী
বিদেশে থাকা হামাস নেতারাও ইসরায়েলের ‘টার্গেটে’: প্রতিরক্ষামন্ত্রী
আল-আকসা পুরোপুরি নিয়ন্ত্রণের পথে ইসরায়েল: হামাস
আল-আকসা পুরোপুরি নিয়ন্ত্রণের পথে ইসরায়েল: হামাস
ট্রাম্পের মতো বড় কোনো অংশীদার ইসরায়েলের নেই: নেতানিয়াহু
ট্রাম্পের মতো বড় কোনো অংশীদার ইসরায়েলের নেই: নেতানিয়াহু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X