• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নন, বরং এবারের পার্লামেন্ট নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা। নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট হারজগ তাঁকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

প্রেসিডেন্ট হারজগের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় গাদি আইজেনকটকে প্রেসিডেন্টের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রোববার (আজ) আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব তাঁর হাতে তুলে দেবেন প্রেসিডেন্ট।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর কে নতুন সরকার গঠনের সুযোগ পাবেন, তা নির্ধারণ করতে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন হারজগ। নেতানিয়াহুও জোট সরকার গঠনের তৎপরতা চালিয়ে যান।

সরকার গড়তে ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির পক্ষে আছেন ৬৭ জন। অন্যদিকে নেতানিয়াহুর জোটের পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা। আরব নেতৃত্বাধীন দলগুলো আইজেনকটের পক্ষে আছে।

এখন নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হবে।

এ সময়ের মধ্যে বিভিন্ন দল নিজেদের নীতিগত দাবি আদায় বা মন্ত্রীর পদ পাওয়া নিয়ে আলোচনা ও দর–কষাকষি করবে। (প্রধানমন্ত্রী পদে মনোনীত প্রার্থী) আইজেনকট সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করার চেষ্টা করবেন।

এক্ষেত্রে আইজেনকট ব্যর্থ হতে পারেন। সে ক্ষেত্রে প্রেসিডেন্ট নেসেটের অন্য আরেকজন সদস্যকে নতুন করে সরকার গঠনের আহ্বান জানাবেন। তিনিও নিয়ম মেনে ২৮ দিন সময় পাবেন।

নতুন মনোনীয়ত এ প্রার্থীও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় কোনো প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। ওই ব্যক্তিকে সরকার গড়তে ১৪ দিন সময় দেওয়া হবে। এরপরও যদি অচলাবস্থা বজায় থাকে, তবে আনুষ্ঠানিকভাবে নেসেট ভেঙে দেওয়া হবে। ইসরায়েলে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

৯০ দিনের মধ্যে এ নির্বাচন হতে হবে। এ সময় তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাবে। নিয়ম অনুযায়ী, নেতানিয়াহুই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান।

নেসেটের মোট আসন ১২০টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসনে জয় পেতে হয়। ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে।

আরও পড়ুন

যেভাবে বড় ব্যবধানে মধ্যবর্তী নির্বাচনে জয় পেলো ডেমোক্র্যাটরা

যদিও আরব নেতৃত্বাধীন দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবেন না বলে আগেই জানিয়েছেন আইজেনকট। এরপরও আরবদের সমর্থন নিশ্চিত হলে তাঁর জোটের আসন দাঁড়াবে ৬৭টিতে।

লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় ১৯ বছর ইসরায়েলে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। গত তিন দশকে নানা রাজনৈতিক সংকট সামলে ক্ষমতার কেন্দ্রে টিকে আছেন তিনি।

কে

  • ইসরায়েল
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় আঘাত হানার অস্ত্র তৈরি করেছে ইরান: আইআরজিসি
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় আঘাত হানার অস্ত্র তৈরি করেছে ইরান: আইআরজিসি
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, নেতানিয়াহুকে সরাতে নতুন তৎপরতা ইসরায়েলে
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, নেতানিয়াহুকে সরাতে নতুন তৎপরতা ইসরায়েলে
নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠনের সুযোগ নেই: ইয়ার লাপিদ
নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠনের সুযোগ নেই: ইয়ার লাপিদ
আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনে রাজি নন নেতানিয়াহু
আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনে রাজি নন নেতানিয়াহু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X