দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওমান উপসাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এ হামলার কথা জানিয়েছে ইরান। এরপরই রণতরীটি তার ডেস্ট্রয়ারগুলোসহ দ্রুত পালিয়েছে বলে দাবি করে দেশটি।
ইরানের যুদ্ধ পরিচালনার কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এ কথা বলেন। খবর তাসনিম নিউজ এজেন্সি
তিনি জানান, বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন, যা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের লক্ষ্যে ওমান সাগরে ইরানের সমুদ্র সীমার ৩৪০ কিলোমিটারের মধ্যে চলে এসেছিল, সেটি ইরানি ইসলামি বিপ্লবী গার্ড কর্পস নৌবাহিনীর ড্রোন দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে।
মুখপাত্র আরও যোগ করেন, রণতরীটি তার ডেস্ট্রয়ারগুলোসহ দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং বর্তমানে এটি এই অঞ্চল থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।
কয়েক দিন আগে, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস ঘোষণা করেছিল, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুর বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আঘাত একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং এই স্থল ও সমুদ্র হবে ‘সন্ত্রাসী আগ্রাসনকারীদের’ সমাধিস্থল।
এবি/