• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • চাকরি

যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার

দেশ টিভি ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ খুঁজছেন, এমন বাংলাদেশিদের জন্য সুখবর। নিউইয়র্কের পাবলিক লাইব্রেরিতে ঘণ্টায় ২২ ডলার বেতনে পার্টটাইম চাকরির সুযোগ তৈরি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরিতে আফটার স্কুল টিউটর পদে কর্মী নিয়োগ দিচ্ছে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল)। এ পদে আবেদন করতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও শিশুদের পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

তবে বিশেষ বিষয় হলো, বাংলা ভাষায় দক্ষতা থাকলে আবেদনকারীরা বাড়তি সুবিধা তথা অগ্রাধিকার পাবেন।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির (এনওয়াইপিএল) অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির ‘আফটার স্কুল’ কর্মসূচির আওতায় এ নিয়োগ দেয়া হবে।

নির্বাচিত প্রার্থীদের ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করতে হবে। স্কুল শেষে লাইব্রেরিতে আসা শিশুদের বিনা মূল্যে হোমওয়ার্কে সহায়তা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করাই হবে এ পদের মূল দায়িত্ব। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে অবস্থিত ব্লুমিংডেল লাইব্রেরি। এটি একটি পার্টটাইম পদ।

এ চাকরিতে ঘণ্টাপ্রতি ২২ ডলার করে বেতন দেয়া হবে।

সপ্তাহে চার দিন, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করতে হবে। প্রতিদিন চার ঘণ্টা করে সপ্তাহে মোট ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে চার ঘণ্টার শিফট নির্ধারণ করা হবে।

সে হিসাবে সপ্তাহে মোট বেতন হবে ৩৫২ ডলার।

চার সপ্তাহে আয় দাঁড়াবে ১ হাজার ৪০৮ ডলার। আর মাসের গড় হিসাবে (বছরে ৫২ সপ্তাহ ধরে) কর কাটার আগে আয় হতে পারে প্রায় ১ হাজার ৫২৩ ডলার। তবে ছুটি ও কর্মসূচির বিরতির কারণে প্রকৃত আয় কমবেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এ পদে আবেদনের জন্য স্বীকৃত ও অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে যারা বর্তমানে কোনো অনুমোদিত ও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন, তারাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে তাদের স্নাতক পর্যায়ের অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন হতে হবে।

এ ছাড়া শিশু বা কিশোরদের নিয়ে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক শিক্ষামূলক পরিবেশে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, পড়া, ইংরেজি ভাষা ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়ানো বা টিউশনি করানোর অভিজ্ঞতাও প্রয়োজন।

যেসব দক্ষতা থাকতে হবে

আবেদনকারীদের ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ ও তাদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে শিশুদের অভিভাবক, সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে জানতে হবে।

ব্যস্ত পরিবেশে একাধিক কাজ সামলানোর সক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী নমনীয়ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের গণিত, বিজ্ঞান, ইংরেজি ভাষা ও সামাজিক বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

এ ছাড়া কম্পিউটার ও প্রযুক্তির সাধারণ ব্যবহার জানতে হবে। বিশেষ করে গুগল অ্যাপ্লিকেশন এবং মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বাংলা জানা প্রার্থীরা পাবেন বাড়তি সুবিধা

এ নিয়োগ বিজ্ঞপ্তির অন্যতম আকর্ষণীয় দিক হলো, দ্বিতীয় ভাষায় দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিশেষ করে আরবি, বাংলা, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় যোগাযোগের দক্ষতা থাকলে তা নিয়োগের ক্ষেত্রে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ফলে বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ নিউইয়র্কের বাংলাদেশি প্রার্থীদের জন্য এটি একটি বাড়তি সুযোগ হতে পারে। তবে বাংলা জানা এ পদের জন্য বাধ্যতামূলক নয়। একই সঙ্গে শুধু বাংলা ভাষা জানার কারণে চাকরি নিশ্চিত হবে না; বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতাও থাকতে হবে।

কী কী দায়িত্ব পালন করতে হবে

নিয়োগপ্রাপ্ত টিউটরদের মূলত লাইব্রেরির আফটার স্কুল কর্মসূচির দায়িত্বে থাকতে হবে। এ কর্মসূচিতে শিশুদের জন্য বিনা মূল্যে হোমওয়ার্ক সহায়তা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে আগে থেকে নিবন্ধনের প্রয়োজন নেই; শিশুরা প্রতিদিন নিজেদের সুবিধামতো এসে অংশ নিতে পারবে।

দায়িত্বের মধ্যে থাকবে— সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নির্ধারিত সময়ে লাইব্রেরির আফটার স্কুল কর্মসূচি পরিচালনা করা। ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের স্বাগত জানানো এবং তাদের হোমওয়ার্ক ও শিক্ষামূলক কার্যক্রমে সহায়তা করা।

শিশুদের ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে পড়াশোনায় সহযোগিতা করা। গণিত, পড়া, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেয়া।

অভিভাবক ও পরিচর্যাকারীদের কর্মসূচি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানানো এবং অতিরিক্ত সহায়তা বা সুযোগ-সুবিধার প্রয়োজন হলে লাইব্রেরির সংশ্লিষ্ট কর্মীদের কাছে পাঠানো।

শিক্ষার্থীদের উপস্থিতি, বিভিন্ন পরিসংখ্যান ও প্রয়োজনীয় প্রশাসনিক কাজের হিসাব রাখা এবং কর্মসূচির জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ গুছিয়ে রাখা ও সেগুলো শিশুদের মধ্যে বিতরণ করাসহ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আফটার স্কুল কর্মসূচি ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত চলবে। নিউইয়র্ক সিটির স্কুল বন্ধ থাকা, সরকারি ছুটি এবং কর্মসূচির নির্ধারিত বিরতির দিনগুলোতে টিউটরদের কাজের শিডিউল থাকবে না। গ্রীষ্মকালীন ছুটির সময়ও নিয়মিত কাজ করতে হবে না। এ ছাড়া কর্মীদের মাঝেমধ্যে অতিরিক্ত সময় দিয়ে স্টাফ মিটিং ও পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে হতে পারে।

এ পদে কর্মীদের নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শাখায় সরাসরি উপস্থিত থেকে কাজ করতে হবে। কাজের জন্য শারীরিক পরিশ্রমের প্রয়োজন সীমিত। তবে প্রয়োজনে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে যাতায়াত করতে হতে পারে। নিয়োগের আগে আলাদা কোনো শারীরিক সক্ষমতা পরীক্ষার প্রয়োজন নেই।

আরও পড়ুন

পুলিশ কনস্টেবল নিয়োগে বড় পরিবর্তন, প্রতিযোগিতা তুলনামূলক কম

এনসিসি ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ

বিএমইউতে ১১১৭ পদে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, পূর্ব অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং পদের দায়িত্ব পালনের সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে। বেতন নির্ধারণের ক্ষেত্রেও এসব বিষয় এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বেতন কাঠামো বিবেচনায় নেয়া হতে পারে।

আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে ‘NYPL After School Tutor - Bloomingdale Library’ পদটি খুঁজে আবেদন করতে পারবেন। আবেদনের আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত এবং পদের বর্তমান অবস্থা ভালোভাবে দেখে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এমকে

  • যুক্তরাষ্ট্র
  • চাকরি
এ সম্পর্কিত আরও খবর
নিউজরুম এডিটর পদে নিয়োগ দেবে দেশ টিভি
নিউজরুম এডিটর পদে নিয়োগ দেবে দেশ টিভি
পুলিশ কনস্টেবল নিয়োগে বড় পরিবর্তন, প্রতিযোগিতা তুলনামূলক কম
পুলিশ কনস্টেবল নিয়োগে বড় পরিবর্তন, প্রতিযোগিতা তুলনামূলক কম
এনভিডিয়া ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের
এনভিডিয়া ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের
এনসিসি ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ
এনসিসি ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X