দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননে এখনো চার লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। চলমান হামলা, নিরাপত্তা সংকট এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে অনেক পরিবার এখনো নিজ বাড়িতে ফিরতে পারছে না বলে জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, আশ্রয়কেন্দ্রে থাকা হাজারো পরিবার ক্রমেই খারাপ আবাসন পরিস্থিতি, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যবিধি সেবার সীমিত প্রাপ্যতা এবং আয়ের সুযোগের অভাবে মানবিক সংকটে পড়ছে।
তিনি বলেন, প্রয়োজনীয় ওষুধসহ মৌলিক চাহিদা পূরণে অনেক পরিবার ধার-দেনার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে।
দুজারিক আরও জানান, অনেক বাস্তুচ্যুত পরিবার বারবার নিজ এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা করলেও নিরাপত্তাহীনতা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং প্রয়োজনীয় মৌলিক সেবার অভাবে আবারও আশ্রয়কেন্দ্রে ফিরে আসতে হচ্ছে। এ কারণে তাদের দুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে।
সূত্র: আল জাজিরা
এমএস/