• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

দক্ষিণ লেবাননে তিনটি স্কুল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক
  ১৮ জুলাই ২০২৬, ১৯:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ১১ হাজারের বেশি ভবন। ছবি: সংগৃহীত
ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ১১ হাজারের বেশি ভবন। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে তিনটি স্কুল লুটপাটের পর বিস্ফোরণ ঘটিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলে অভিযোগ করেছেন দেশটির শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী রিমা কারামি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর বরাতে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে কারামি বলেন, ইসরায়েলি বাহিনী প্রথমে স্কুলগুলো থেকে বিভিন্ন সামগ্রী লুট করে। এরপর বিস্ফোরক ব্যবহার করে সেগুলো ধ্বংস করে ‘ছাইয়ের স্তূপে’ পরিণত করে।

তিনি বলেন, সর্বশেষ এ হামলার ফলে চলমান সংঘাতে ধ্বংস হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় আরও তিনটি স্কুল যুক্ত হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় চলতি বছরের মার্চে লেবাননে পূর্ণাঙ্গ সংঘাত শুরু হয়। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেই হামলা চালাচ্ছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) গত জুনে জানিয়েছিল, লেবাননে ১৭টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ১০০টির বেশি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ তিনটি স্কুল ধ্বংসের ঘটনায় দেশটিতে ধ্বংস হওয়া স্কুলের সংখ্যা বেড়ে অন্তত ২০টিতে দাঁড়িয়েছে।

ইউনেসকোর তথ্য অনুযায়ী, সংঘাতের কারণে প্রায় পাঁচ লাখ লেবানিজ শিশু এখনও বিদ্যালয়ের বাইরে রয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে শিশুদের বিকাশ ও মানসিক সুস্থতার ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

শিক্ষামন্ত্রী রিমা কারামি বলেন, আন্তর্জাতিকভাবে সশস্ত্র সংঘাতে শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষার অঙ্গীকার থাকলেও বিশ্বের সামনেই লেবাননের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর হামলা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

লেবাননের কর্তৃপক্ষের দাবি, মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৪ হাজার ৩২৪ জন নিহত, ১২ হাজার ২২৩ জন আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫০ জন শিশু রয়েছে।

আরও পড়ুন

মার্কিন হামলার জবাবে আরও আঘাতের হুঁশিয়ারি ইরানের

এদিকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হিসাবে, মার্চে সংঘাত তীব্র হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে ১১ হাজারের বেশি ভবন ধ্বংস হয়েছে।

সূত্র: আল-জাজিরা

/অ

  • ইসরায়েল-লেবানন
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন হামলার জবাবে আরও আঘাতের হুঁশিয়ারি ইরানের
মার্কিন হামলার জবাবে আরও আঘাতের হুঁশিয়ারি ইরানের
ইরানে মার্কিন হামলায় নিহত বেড়ে ৫০, আহত অন্তত ৫০০
ইরানে মার্কিন হামলায় নিহত বেড়ে ৫০, আহত অন্তত ৫০০
বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত
বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত
যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্তের অভিযোগ ইরানের
যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্তের অভিযোগ ইরানের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।