দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরিয়ার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আল-তানফ ঘাঁটিতে হামলার ইরানি দাবি নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী ও সিরিয়ার এক কর্মকর্তা।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ইরান দাবি করেছে তারা সিরিয়ার আল-তানফ গ্যারিসনে হামলা চালিয়ে মার্কিন সেনাদের হত্যা বা আটক করেছে। এ দাবি সম্পূর্ণ মিথ্যা। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত বা আটক হয়নি।
এদিকে, সিরিয়া-ইরাক-জর্ডান সীমান্তসংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করা সিরীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘এসব তথ্য সঠিক নয়। গতকাল সেখানে কোনো গোলাবর্ষণ হয়নি এবং ওই ঘাঁটিতে বর্তমানে কোনো মার্কিন সেনাও নেই।’
এর আগে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, ইরানশাহরে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলার জবাবে তারা আল-তানফ ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তেহরান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছিল, এক দশকের বেশি সময় পর কৌশলগত আল-তানফ ঘাঁটি থেকে মার্কিন সেনারা প্রত্যাহার করা হয়েছে। সিরিয়ায় সামরিক উপস্থিতি কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।
সূত্র: সিএনএন
এমএস/