দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ব্যবহার করে ইসরায়েল দেশটির সমালোচকদের কণ্ঠরোধ করছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েলের প্রভাবের অভিযোগও পুনর্ব্যক্ত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, ‘আমেরিকানদের বিদেশি প্রভাব সম্পর্কে সতর্ক করা হচ্ছে। কিন্তু জয়ের সম্ভাবনা নেই—এমন একটি যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে জড়াতে ইসরায়েলের ব্যাপক প্রভাব বিস্তারের প্রচেষ্টার কী হবে?’
তিনি টাইম সাময়িকীতে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, সেখানে দাবি করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেল ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ সমর্থকদের লক্ষ্য করে একটি ইসরায়েলপন্থী প্রভাব বিস্তার কার্যক্রম পরিচালনা করেছেন।
আরাঘচি আরও লেখেন, ‘এর চেয়েও খারাপ বিষয় হলো, ইসরায়েল যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ব্যবহার করে দেশটির সমালোচকদের চুপ করিয়ে দিচ্ছে। খুব শিগগিরই সবকিছু প্রকাশ হয়ে যাবে।’
সূত্র: আল-জাজিরা
/অ