দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ফের সাময়িকভাবে সমুদ্রপথে পরিবহন করা রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে।
শুক্রবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট একটি নতুন ছাড়পত্র জারি করে, যার মাধ্যমে নির্দিষ্ট শর্তে রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহন ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এই লাইসেন্স অনুযায়ী, ১৭ এপ্রিল পর্যন্ত জাহাজে তোলা রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে এবং তা ১৬ মে পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে যুক্তরাষ্ট্র একই ধরনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়। নতুন এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হয়েছে, যখন প্রশাসন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ কমে যায়।
বৈশ্বিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৯.০৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০.৩৮ ডলারে নেমে এসেছে, যা ১০ মার্চের পর সর্বনিম্ন।
সূত্র: সিএনএন
/অ