দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত অব্যাহত থাকলে হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আরি লারিজানি।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে মিত্র দেশগুলোর সঙ্গে একটি ‘প্রতিরক্ষামূলক’ মিশন প্রস্তুতের কথা জানানোর পর এ মন্তব্য করেন তিনি। আল জাজিরা আরবির এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লারিজানি বলেন, বর্তমান পরিস্থিতিতে ওই কৌশলগত নৌপথে নিরাপত্তা প্রতিষ্ঠা করা কঠিন।
লারিজানি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অঞ্চলে যে সংঘাতের আগুন জ্বালিয়েছে, তার মধ্যে হরমুজ প্রণালিতে কোনো ধরনের নিরাপত্তা প্রতিষ্ঠা হওয়া অসম্ভব বলেই মনে হচ্ছে।”
তিনি ইঙ্গিত দেন, আঞ্চলিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা কঠিন হয়ে পড়বে।
সূত্র: আল জাজিরা
এমএস/