• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুদ্ধের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

দেশ টিভি ডেস্ক
  ০৯ মার্চ ২০২৬, ১৭:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার দ্বিতীয় ছেলে মুজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

৫৬ বছর বয়সী এই কট্টরপন্থী ধর্মীয় নেতার বাবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। ওই হামলায় মুজতবা খামেনির মা, স্ত্রী ও এক বোনও নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং বর্তমানে জীবিত আছেন।

ইরানের ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’, যারা দেশের সর্বোচ্চ নেতা নির্বাচন করে, তারা এক বিবৃতিতে জানিয়েছে যে ‘নির্ণায়ক ভোটের’ মাধ্যমে মুজতবা খামেনিকে বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা দেশটির জনগণকে ঐক্য বজায় রাখা এবং নতুন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছে।

মুজতবা খামেনি কখনও নির্বাচনে অংশ নেননি বা জনভোটের মুখোমুখি হননি। তবে দীর্ঘদিন ধরে তিনি তার বাবার ঘনিষ্ঠ বলয়ের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে তাকে আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। আলী খামেনি প্রায় আট বছর প্রেসিডেন্ট থাকার পর ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় ছিলেন।

বিশ্লেষকদের মতে, মুজতবা খামেনির ক্ষমতায় আসা ইরানের ক্ষমতার কাঠামোয় কট্টরপন্থীদের প্রভাব অব্যাহত থাকার ইঙ্গিত দেয়। এতে স্বল্পমেয়াদে কোনো সমঝোতা বা আলোচনার সম্ভাবনা কম থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তিনি সাধারণত খুবই নীরব ও নিম্নপ্রোফাইল জীবনযাপন করেন। জনসমক্ষে খুব কমই বক্তৃতা বা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, ফলে অনেক ইরানি তার কণ্ঠও শোনেননি।

তবে প্রায় দুই দশক ধরে বিরোধীরা তাকে বিক্ষোভ দমনে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে। বিশেষ করে ২০০৯ সালের ‘গ্রিন মুভমেন্ট’ চলাকালে নির্বাচন কারচুপি এবং বিক্ষোভ দমনে আইআরজিসির বাসিজ বাহিনী ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

মুজতবা খামেনি মধ্যম পর্যায়ের ধর্মীয় নেতা বা ‘হোজাতোলেসলাম’ মর্যাদার অধিকারী। যদিও ইরানের সর্বোচ্চ নেতা সাধারণত আয়াতুল্লাহ মর্যাদার হন, তবে তার বাবা ১৯৮৯ সালে ক্ষমতায় আসার সময়ও ওই মর্যাদা পাননি এবং পরে আইন সংশোধন করা হয়েছিল। একই ধরনের ব্যবস্থা মুজতবার ক্ষেত্রেও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

ইরানি হামলার পর বাহরাইনের একমাত্র তেল কোম্পানির কার্যক্রম বন্ধ

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল

ঈদের ছুটি পাবেন না যেসব দপ্তরের কর্মীরা

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলার মধ্যে ইরানে তথ্য প্রবাহ সীমিত করা হয়েছে এবং দেশজুড়ে ইন্টারনেট নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ফলে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা কীভাবে ও কবে দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • মুজতবা খামেনি
এ সম্পর্কিত আরও খবর
কোমায় আছেন মুজতবা খামেনি, হারিয়েছেন পা
কোমায় আছেন মুজতবা খামেনি, হারিয়েছেন পা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কড়া বার্তা মুজতবা খামেনির
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কড়া বার্তা মুজতবা খামেনির
মার্কিন গোয়েন্দা প্রতিবেদন: ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই
মার্কিন গোয়েন্দা প্রতিবেদন: ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই
মোজতবা খামেনির শপথ, তেহরানে সমর্থকদের উৎসব
মোজতবা খামেনির শপথ, তেহরানে সমর্থকদের উৎসব
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।