দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদারে ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং সম্ভাব্যভাবে হরমুজ প্রণালিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা করছে ফ্রান্স।
সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সাইপ্রাস সফরকালে এ তথ্য জানান। সম্প্রতি ড্রোন হামলার শিকার হওয়ার পর তিনি বলেন, “সাইপ্রাসে আক্রমণ মানে ইউরোপে আক্রমণ।”
ফরাসি সরকার জানিয়েছে, অঞ্চলটিতে মোট আটটি যুদ্ধজাহাজ, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং দুটি হেলিকপ্টার ক্যারিয়ার মোতায়েন করা হবে। পরিস্থিতি অনুযায়ী এসব নৌযান হরমুজ প্রণালিতেও মোতায়েন করা হতে পারে, যাতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা যায়।
ম্যাক্রোঁ বলেন, “আমরা একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এসকর্ট মিশন গঠনের প্রক্রিয়ায় রয়েছি। ইউরোপীয় ও অ-ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বয়ে এই উদ্যোগ নেওয়া হবে। সংঘাতের তীব্র পর্যায় শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব কন্টেইনার জাহাজ ও তেলবাহী ট্যাংকারকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালিতে চলাচল পুনরায় চালু করার লক্ষ্য রয়েছে।”
তিনি আরও বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ এই নৌপথে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা।
সূত্র: আল জাজিরা
এমএস/