দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে চলমান এই মিশন শেষ হলে বিশ্ব আরও নিরাপদ ও সুন্দর হবে।
ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই মিশনের লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় জিম্মিকারী ও সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক - ইরানের শাসনব্যবস্থা।
তিনি জানান, এই মিশনের মূল উদ্দেশ্য হল ইরানি শাসনব্যবস্থার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা ধ্বংস করা, এসব ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করা এবং তাদের নৌবাহিনী ধ্বংস করা।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যেই সেই লক্ষ্য অর্জনের পথে অনেক দূর এগিয়ে গেছি।
তার দাবি, প্রতিদিনই ইরানি শাসকগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র কমছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র কমছে, তাদের কারখানাগুলো কম চলছে এবং তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি