দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘হরমুজ প্রণালি বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে। ইসলামি প্রজাতন্ত্রের শর্তগুলো পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত এটি কখনোই খুলে দেওয়া হবে না।’
মোহেবি আরও বলেন, শত্রুপক্ষ ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করেছে। তবে যুক্তরাষ্ট্রের ‘গোপন লক্ষ্য’ হলো বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করা।
বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবহন করা হয়। এ প্রণালি বন্ধ থাকলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব পড়তে পারে।
সূত্র: আল-জাজিরা
/অ