দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি তাদের সঙ্গে কথা বলতে সম্মত হয়েছেন।
রোববার সকালে সাময়িকী দ্যা আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে চায় এবং আমি রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব। তাদের আরও আগে এটা করা উচিত ছিল। খুব সহজ ও বাস্তবসম্মত প্রস্তাব তারা আগেই গ্রহণ করতে পারত। তারা অনেক দেরি করেছে।’
সাংবাদিক মাইকেল শেরার কখন এ আলোচনা হবে জানতে চাইলে ট্রাম্প নির্দিষ্ট সময় জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি সেটা বলতে পারছি না।’
ট্রাম্প এও জানাননি, ইরানের ঠিক কোন নেতাদের সঙ্গে তার প্রশাসন যোগাযোগ করছে। তবে তিনি উল্লেখ করেন, যাদের সঙ্গে অতীতে আলোচনা চলছিল তাদের অনেকেই নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘যাদের সঙ্গে আমরা কাজ করছিলাম তাদের অধিকাংশই আর নেই। এটা ছিল বড় ধরনের আঘাত। তারা আগেই চুক্তি করতে পারত। তারা দেরি করেছে। তারা খুব বেশি চালাকি করতে গিয়েছিল।’
এর আগে আরেক সাংবাদিককে দেওয়া মন্তব্যে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ৪৮ জন ইরানি নেতা নিহত হয়েছেন।
সূত্র- সিএনএন
এমএস/