দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে মার্কিন-ইসরায়েল যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য অগ্নিকুণ্ডে নিপতিত হতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
শনিবার এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলায় তুরস্ক গভীরভাবে মর্মাহত। তার দাবি, এই হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উসকানির ফল।
ইস্তাম্বুলে আয়োজিত অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার নিন্দা জানাচ্ছে আঙ্কারা। এটি স্পষ্টভাবে একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণের শান্তির জন্য হুমকি।
একই সঙ্গে তিনি বলেন, কারণ যাই হোক না কেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের ভ্রাতৃপ্রতিম দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকেও তুরস্ক অগ্রহণযোগ্য মনে করে।
এরদোয়ান সতর্ক করে বলেন, ‘যদি কূটনীতিকে সুযোগ না দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্য অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে।’ তিনি আরও বলেন, এখনই রক্তপাত বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যকে আরও দুর্ভোগ থেকে রক্ষা করতে সব পক্ষকে, বিশেষ করে ইসলামী বিশ্বকে, জরুরি পদক্ষেপ নিতে হবে।
যুদ্ধবিরতি নিশ্চিত করতে আঙ্কারা অবিলম্বে কূটনৈতিক তৎপরতা জোরদার করবে বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট।
এমএস/