দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যৌথ হামলা ‘সময়ের চেয়ে এগিয়ে’ চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এ সংঘাত বন্ধ হওয়া বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় সময় রোববার (১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি সাংবাদিক জো কার্নেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
এদিকে দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, নতুন ইরানি নেতাদের সঙ্গে আলোচনায় রাজি তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সংশ্লিষ্ট দেশের (ইরান) নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী এবং তিনি তাতে সম্মতি দিয়েছেন।
দ্য আটলান্টিক ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, ‘তারা আলোচনা করতে চায় এবং আমি তাতে রাজি হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব।’
ট্রাম্প আরও যোগ করেন, ‘তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যা অত্যন্ত বাস্তবসম্মত এবং সহজ ছিল, তা তাদের আরও আগেই দেওয়া উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।’
তবে এই আলোচনা ঠিক কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি।
এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি সাংবাদিক জো কার্নেনকে ফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি একটি অত্যন্ত সহিংস শাসনব্যবস্থা, ইতিহাসের অন্যতম সহিংস শাসন। আমরা আমাদের কাজ করছি শুধু আমাদের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য। এবং সবকিছুই নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছে।’
গতকাল শনিবার ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এক যৌথ হামলায় ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকেই ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত নিজের মার-এ-লাগো বাসভবন থেকেই ট্রাম্প এই পুরো অভিযানটি তদারকি করছেন।
এই সংঘাত থামানোর কোনো পথ আছে কি না, সে বিষয়ে ট্রাম্প বলেন, এটি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। তবে প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেছেন যে পরিস্থিতি ইতিবাচক দিকেই যাচ্ছে।
এবি/