দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে তেল সহযোগিতা বাড়ার প্রসঙ্গ তুলে মঙ্গলবার টেক্সাসের করপাস ক্রিস্টিতে মধ্যবর্তী নির্বাচনের এক প্রচার সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন খুব ভালো, বরং অসাধারণ। দুই দেশের মধ্যে একটি চুক্তির আওতায় ভেনেজুয়েলা থেকে বিনা মূল্যে সরবরাহ করা প্রথম ১০ লাখ ব্যারেল তেল পৌঁছানোর ঘোষণাও দেন তিনি।
ট্রাম্প বলেন, এই ঐতিহাসিক অর্জনের ফলে বিশ্বের তেল সরবরাহের একটি বিশাল অংশের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। তেল পরিশোধন করা হবে টেক্সাসে, যার মধ্যে করপাস ক্রিস্টিও রয়েছে।
তিনি আরও বলেন, বিনিয়োগের ফলে ভেনেজুয়েলায় ব্যাপক কর্মসংস্থান তৈরি হচ্ছে। তার দাবি, এক বছর আগেও এত বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি কল্পনা করা কঠিন ছিল।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে নিজেদের জন্য বিপুল পরিমাণ তেল নিয়ে আসছে। দেশটি সমৃদ্ধ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। এরপর ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে ওঠার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, হয়তো খুব শিগগিরই এমনটা ঘটতে পারে।
পরে একই প্রস্তাব আবারও তুলে ধরে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা যেতে পারে। সে ক্ষেত্রে দেশটির প্রেসিডেন্টের পরিবর্তে একজন গভর্নর নির্বাচনের ব্যবস্থা থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় প্রচুর তেল রয়েছে। দেশটির বিপুল তেলসম্পদের প্রসঙ্গ উল্লেখ করেই তিনি অঙ্গরাজ্য করার প্রস্তাবটি সামনে আনেন।
/অ