দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘চূর্ণকারী জবাব’ শুরু করেছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
হামলার পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে পরিষদ অভিযোগ করে, তেহরান ও অন্যান্য শহরে চালানো এ হামলা চলমান আলোচনার সময়েই পরিচালিত হয়েছে। ওয়াশিংটন ও তেল আবিব সামরিক চাপের মাধ্যমে ইরানকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও দাবি করা হয়।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, তেহরানসহ অন্যান্য শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান অব্যাহত থাকতে পারে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে নাগরিকদের শান্ত থাকার এবং সম্ভব হলে তুলনামূলক নিরাপদ এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকার প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে আগাম ব্যবস্থা নিয়েছে জানিয়ে জনগণকে শপিং সেন্টারসহ জনসমাগমস্থলে ভিড় এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।
এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সরকারি দপ্তরগুলো ৫০ শতাংশ উপস্থিতিতে পরিচালিত হবে এবং ব্যাংকিং সেবা চালু থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
এমএস/