দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। শনিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ওয়াশিংটন ও তেল আবিব ইরানের বিভিন্ন শহরে প্রতিরক্ষা অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ হামলা ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ এবং জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের পরিপন্থী, যেখানে কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে।
তেহরান জানায়, হামলার সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া চলমান ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থাকা সত্ত্বেও যুদ্ধ এড়াতে নিজেদের অঙ্গীকার প্রদর্শনের জন্যই আলোচনায় অংশ নিয়েছিল ইরান।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এখন মাতৃভূমি রক্ষার সময় এসেছে।’ জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে ইরানের সশস্ত্র বাহিনী ‘পূর্ণ শক্তি’ দিয়ে জবাব দেবে বলেও জানানো হয়।
ইরান জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের প্রতি তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আঞ্চলিক দেশসমূহ এবং জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোকে এ হামলার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
এমএস/