দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইরান। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ইরান থেকে ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার জন্য কাজ করছে। যাদের এলাকায় সাইরেন বাজছে, তাদের অবিলম্বে নিরাপদ কক্ষে আশ্রয় নিতে বলা হয়েছে।
ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে একটি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে জানা গেছে।
আইডিএফ জানিয়েছে যে, তারা ইরান থেকে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। আগামী কয়েক মিনিটের মধ্যে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজার সম্ভাবনা রয়েছে। যাদের এলাকায় সতর্কবার্তা পাঠানো হয়েছে, তাদের দ্রুত বোমা আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে।
আইডিএফ-এর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল রাষ্ট্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে দেশের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকিগুলো প্রতিহত করতে এবং প্রয়োজনীয় স্থানে হামলা চালিয়ে বিপদ দূর করতে কাজ করছে। মনে রাখবেন, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্ছিদ্র নয়; তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলা অপরিহার্য।
এবি/