• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

‘ট্রাম্পের মন জোগাতে জনগণের সম্পত্তি ধ্বংস করছে একদল দুষ্কৃতিকারী’

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৬, ১৬:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির বিক্ষোভকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাঙ্গাকারীরা সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে।’ সতর্ক করে দেন, ‘বিদেশিদের ভাড়াটে হিসেবে কাজ করা কাউকে তেহরান সহ্য করবে না।’ খবর রয়টার্স

সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইরান কার্যত বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যখন কর্তৃপক্ষ ক্রমবর্ধমান বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধ করে দেয়। ফোন কল ইরানে পৌঁছাচ্ছিল না, ফ্লাইট বাতিল করা হয় এবং ইরানি সংবাদমাধ্যমগুলো অনলাইনে মাঝেমধ্যে আপডেট হচ্ছিল।

খামেনি বলেন, ‘গত রাতে তেহরানে একদল দুষ্কৃতিকারী ও দাঙ্গাকারী এমন একটি ভবন ধ্বংস করেছে যা রাষ্ট্রের, জনগণেরই সম্পত্তি—শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন জোগাতে।’ ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নিজের দেশ সামলান।’

গত মাসের শেষ দিকে লাগামছাড়া মূল্যস্ফীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ ইসলামি প্রজাতন্ত্রে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে। প্রতিটি প্রদেশেই অস্থিরতার খবর পাওয়া গেছে এবং মানবাধিকার সংগঠনগুলো কয়েক ডজন মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে।

ইরানের বিভক্ত বিদেশি বিরোধী গোষ্ঠীগুলো শুক্রবার আরও বিক্ষোভের ডাক দেয়। প্রয়াত শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানিদের উদ্দেশে বলেন, ‘বিশ্বের চোখ তোমাদের দিকে। রাস্তায় নেমে এসো।’

ট্রাম্প গত সপ্তাহে তেহরানকে সতর্ক করেছিলেন, তিনি বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারেন। শুক্রবার বলেন, তিনি পাহলভির সঙ্গে সাক্ষাৎ করবেন না এবং তাকে সমর্থন করা ‘উপযুক্ত হবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন।’

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত রাতের ছবিতে দেখা যায়—যা তাদের দাবি অনুযায়ী—বাস, গাড়ি ও মোটরবাইক জ্বলছে, পাশাপাশি মেট্রো স্টেশন ও ব্যাংকে আগুন লেগেছে। কর্তৃপক্ষের অভিযোগ, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ভেঙে যাওয়া একটি বিরোধী গোষ্ঠী, পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন (এমকেও), এই অস্থিরতার পেছনে রয়েছে।

কাস্পিয়ান সাগরের তীরবর্তী বন্দর শহর রাশতের শরিয়াতি স্ট্রিটে আগুনের সামনে দাঁড়িয়ে এক রাষ্ট্রীয় টিভি সাংবাদিক বলেন, ‘এটা যেন যুদ্ধক্ষেত্র—সব দোকান ধ্বংস হয়ে গেছে।’

ইরান এর আগেও এর চেয়ে বড় অস্থিরতা দমন করেছে, কিন্তু এবার দেশটি আরও ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে সেপ্টেম্বর থেকে পুনরায় আরোপিত বৈশ্বিক নিষেধাজ্ঞার কারণে বাড়তি আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে।

শুক্রবার এক ফরাসি কূটনৈতিক সূত্র জানায়, বিক্ষোভকারীদের প্রতি ইরানের সর্বোচ্চ সংযম দেখানো উচিত।

ইসরায়েল বৃহস্পতিবার জানায়, তারা গাজায় বিদেশি চিকিৎসা ও মানবিক সহায়তাকর্মীদের প্রবেশে বাধা দিয়েছে, যেসব সংস্থা তাদের কর্মীদের ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করেনি।

প্রথমদিকে বিক্ষোভ ছিল মূলত অর্থনীতি কেন্দ্রিক। গত বছর রিয়াল মুদ্রার ডলারের বিপরীতে অর্ধেক মূল্য হারানো এবং ডিসেম্বরে মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়ানোর পর পরিস্থিতি আরও খারাপ হয়। পরে এই আন্দোলন সরাসরি সরকারের বিরোধী স্লোগানেও রূপ নেয়।

বিক্ষোভকারীরা ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’সহ নানা স্লোগান দেয় এবং ১৯৭৯ সালে উৎখাত হওয়া সাবেক রাজতন্ত্রের প্রশংসাও করে। তবে ইরানের ভেতরে রাজতন্ত্র বা এমকেও—যা প্রবাসী ইরানিদের মধ্যে সবচেয়ে সরব গোষ্ঠীগুলোর একটি—এর প্রতি কতটা সমর্থন আছে, তা নিয়ে মতভেদ রয়েছে।

আরও পড়ুন

এবার কি মেক্সিকোয় হামলার ঘোষণা দিলেন ট্রাম্প?

বিশাল বাহিনীর বিপরীতে আমাদের পাহাড়-জঙ্গল ভরসা: পেত্রো

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া!

রয়টার্স জানায়, যাচাই করতে না পারা ভিডিওগুলোতে দেখা যায়, অধিকাংশ বিক্ষোভকারী তরুণ পুরুষ। এর ফলে রাতারাতি ইরান ইন্টারনেট বন্ধ করে দেয়। বিদেশ থেকে ইরানে ফোন করার চেষ্টা করলে শুক্রবার রয়টার্সের সাংবাদিকরা সংযোগ পাননি।

দুবাই বিমানবন্দর ওয়েবসাইট অনুযায়ী, শুক্রবার দুবাই ও ইরানের বিভিন্ন শহরের মধ্যে নির্ধারিত অন্তত ছয়টি ফ্লাইট বাতিল করা হয়।

এবি/

  • ইরান
  • যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প
  • খামেনি
এ সম্পর্কিত আরও খবর
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
ইরানের নতুন জাতীয় নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের
ইরানের নতুন জাতীয় নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।