• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৬, ১৪:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনে এবার হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল মস্কো। শুক্রবার (৯ জানুয়ারি) রাশিয়ার সামরিক বাহিনী জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগের জবাবে তারা ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ‘ওরেশনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে মস্কোর এই দাবিকে কিয়েভ ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, এটি দ্বিতীয়বারের মতো মধ্যম-পাল্লার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনা। প্রেসিডেন্ট পুতিন এর আগে বলেছিলেন, শব্দের গতির ১০ গুণেরও বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা কার্যত অসম্ভব। ওরেশনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ও প্রচলিত—উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম হলেও সর্বশেষ হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটিতে কেবল প্রচলিত ওয়ারহেড ছিল বলে জানিয়েছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে আক্রমণ ড্রোন এবং স্থল ও নৌভিত্তিক দীর্ঘপাল্লার উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবহারের কথাও বলা হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়, হামলার লক্ষ্যগুলোর মধ্যে ছিল ড্রোন উৎপাদনকারী স্থাপনা এবং ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সকে সহায়তাকারী জ্বালানি অবকাঠামো।

রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের ড্রোনগুলো ডিসেম্বরের শেষদিকে নভোগোরোদ অঞ্চলে পুতিনের একটি বাসভবনে হামলার চেষ্টা করেছিল। তবে ইউক্রেন এই দাবিকে ‘অবাস্তব মিথ্যা’ বলে উড়িয়ে দিয়ে জানায়, শান্তি আলোচনাকে নস্যাৎ করতেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, তিনি ওই বাসভবনে হামলার ঘটনা বিশ্বাস করেন না, যদিও ওই এলাকার কাছাকাছি ‘অন্য কিছু’ ঘটেছিল বলে উল্লেখ করেন।

এদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলের গভর্নর আগেই জানিয়েছিলেন, রাশিয়ার একটি হামলায় একটি অবকাঠামো লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। যাচাই না হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিবেদনে এটিকে একটি বৃহৎ ভূগর্ভস্থ গ্যাস সংরক্ষণাগার বলে দাবি করা হয়, যদিও তা নিশ্চিত করা যায়নি।

ইউক্রেনের বিমান বাহিনী নিশ্চিত করে, কাস্পিয়ান সাগরের কাছে কাপুস্তিন ইয়ার পরীক্ষণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।

২০২৪ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করে মস্কো। সে সময় ইউক্রেনীয় সূত্র জানিয়েছিল, ক্ষেপণাস্ত্রটিতে বিস্ফোরক নয়, ডামি ওয়ারহেড ছিল এবং ক্ষয়ক্ষতি সীমিত ছিল। পুতিন দাবি করেছেন, প্রচলিত ওয়ারহেড থাকলেও ওরেশনিকের ধ্বংসক্ষমতা পারমাণবিক অস্ত্রের কাছাকাছি।

তবে কিছু পশ্চিমা কর্মকর্তা ওরেশনিকের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে এক মার্কিন কর্মকর্তা বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে এই অস্ত্রকে ‘গেম-চেঞ্জার’ হিসেবে দেখা হচ্ছে না।

এদিকে ডিসেম্বরেই রাশিয়া বেলারুসে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ভিডিও প্রকাশ করে, যা সম্ভাব্য যুদ্ধে ইউরোপজুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

কাসেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিলো ইরানিরা

সূত্র: রয়টার্স

/অ

  • রাশিয়া-ইউক্রেন
  • হাইপারসনিক ক্ষেপণাস্ত্র
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি
স্বাধীনতা দিবসে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার জেলেনস্কির
স্বাধীনতা দিবসে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার জেলেনস্কির
শান্তি আলোচনার মাঝেই রাশিয়ার ট্রেনে ইউক্রেনের হামলা
শান্তি আলোচনার মাঝেই রাশিয়ার ট্রেনে ইউক্রেনের হামলা
যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প–পুতিন দ্বিপক্ষীয় বৈঠক
যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প–পুতিন দ্বিপক্ষীয় বৈঠক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।