দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আরও হতাহতের আশঙ্কায় উদ্ধারকর্মীরা ভবনের ভেতরে তল্লাশি চালাচ্ছেন।
পুলিশ জানায়, সাততলা ভবনটিতে মঙ্গলবার দুপুরে আগুন লাগে। সেই সময় অনেক কর্মী দুপুরের খাবারের বিরতিতে ছিলেন। তদন্তকারীরা ধারণা করছেন, ভবনের প্রথম তলায় একটি ব্যাটারি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য ড্রোন তৈরি ও সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।
জাকার্তা পুলিশের প্রধান সাসাতিয়ো পুরনোমো কন্দ্রো জানান, নিহতদের বেশিরভাগই নারী এবং একজন গর্ভবতী ছিলেন। তাদের অধিকাংশই দমবন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। ভবনের ওপরের তলা থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট ও প্রায় ১০০ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। নাটকীয় ফুটেজে দেখা যায়, মই-সজ্জিত বিশেষ যান দিয়ে আটকে পড়াদের উদ্ধার করা হচ্ছে।
আগুন এখন নিয়ন্ত্রণে। ইতোমধ্যে নিচতলাগুলোর তল্লাশি শেষ করে উদ্ধারকারী দল ভবনের ওপরের তলাগুলোতে অনুসন্ধানে মনোযোগ দিচ্ছে।
পুলিশ জানায়, ষষ্ঠ তলায় প্রবেশ করা সবচেয়ে কঠিন হচ্ছে এবং সেখানে আরও হতাহত থাকার আশঙ্কা রয়েছে। সাসাতিয়ো বলেন, ‘আমরা এখনো তথ্য সংগ্রহ করছি। উদ্ধার হওয়া মৃতদের পরিচয় শনাক্ত করাতেই এখন গুরুত্ব দিচ্ছি।’
ড্রোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি শিল্প কারখানার জন্য আকাশ থেকে জরিপ, মানচিত্র তৈরি, পরিদর্শন ও কৃষি খাতে বিভিন্ন সেবা দিয়ে থাকে।
সূত্র: বিবিসি
এমএস/