• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দগ্ধ হয়ে শিশু মৃত্যুর ঘটনায় এখনও মামলা হয়নি 

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে গভীর রাতে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে আট বছর বয়সি এক শিশু। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তার দুই বোন, আর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের বাবা স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেন। হৃদয়বিদারক এই ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার দুই বোন সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বীথি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, স্মৃতির শরীরের প্রায় ৮০ শতাংশ এবং বিথির ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে টিনশেড ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরের চারপাশে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তারা জেগে ওঠেন। বের হওয়ার চেষ্টা করলে দেখা যায়, বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগানো। পরে কোনোভাবে দরজা খুলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বের হতে পারলেও আট বছরের আয়েশা খাটের নিচে লুকিয়ে থাকায় বের হতে পারেনি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দগ্ধ অবস্থায় স্মৃতি ও বীথি ঘর থেকে বের হয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দুই বোনকে ঢাকায় পাঠানো হয়। অগ্নিকাণ্ডে ঘরসহ সব আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার আবু তারেক জানান, প্রাথমিক তদন্তে আগুন লাগানোর ঘটনায় দুর্বৃত্তায়ন বা মবের সম্পৃক্ততার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পেট্রোল ঢেলে আগুন লাগানোর বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। পরিবারকে মামলা করতে বলা হলেও এখনো তারা মামলা করেনি। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে রাত ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে এসে বেলালের সঙ্গে কথা বলেন।

জে আই

  • অগ্নিকাণ্ড
  • বিএনপি
  • রুহুল কবীর রিজভী
এ সম্পর্কিত আরও খবর
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।