দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার মার্কিন যুক্তরাষ্ট্রে সস্তায় মাত্রাতিরিক্ত চাল বিক্রি নিয়ে ভারতের ওপর ক্ষেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি কৃষিপণ্য আমদানির ওপর নতুন শুল্ক আরোপ করতে পারেন, বিশেষ করে ভারতের চাল এবং কানাডার সার আমদানির ক্ষেত্রে। যেহেতু উভয় দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় তেমন অগ্রগতি দেখা যায়নি।
স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) হোয়াইট হাউসের একটি বৈঠকে মন হুঁশিয়ারি দেন ট্রাম্প। বৈঠক শেষে প্রেসিডেন্ট আমেরিকান কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলারের আর্থিক প্রণোদনা ঘোষণা করেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বৈঠকে চাল আমদানির নিয়ে আলোচনার সময় ভারতের প্রসঙ্গ উঠে আসে। কিছু রাজ্যের কৃষকরা ভর্তুকি কমে যাওয়া এবং ভারত, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশ থেকে সস্তায় প্রচুর পরিমাণ চাল আমদানির অভিযোগ করেন।
এসময় ট্রাম্প আমেরিকান কৃষকদের এ সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাদের সস্তায় চাল বিক্রি করা উচিত নয়। আমি এটি শুনেছি, অন্যদের কাছ থেকেও শুনেছি। এটা করা ঠিক না।’
এসময় বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘কেন ভারতকে তা (‘যুক্তরাষ্ট্রে সস্তায় অতিরিক্ত চাল রপ্তানি’) করার অনুমতি দেওয়া হচ্ছে? তাদের শুল্ক দিতে হবে। চালের ওপর কি কোনো ছাড় আছে?’
এসময় অর্থমন্ত্রী বলেন, ‘না, আমরা এখনও তাদের সঙ্গে বাণিজ্য চুক্তির কাজ করছি…’, এর উত্তরে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘তাদের সস্তায় চাল বিক্রি করা উচিত নয়… তারা তা করতে পারবে না।’
বৈঠকে ট্রাম্প বলেন, আমদানিকৃত কৃষিপণ্যগুলো দেশীয় উৎপাদকদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে এবং আমেরিকান কৃষকদের সুরক্ষার জন্য শুল্ক একটি কার্যকর হাতিয়ার।
ট্রাম্প উল্লেখ করেন, ভারতীয় প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের খুচরা চাল বাজারের দুটি বৃহত্তম ব্র্যান্ডের মালিক এবং সস্তায় চাল কেনা বন্ধ করা জরুরি।
উল্লেখ্য, গত এক দশকে ভারত-যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত বাসমতি চাল, অন্যান্য চালজাত পণ্য, মশলা ও সামুদ্রিক পণ্য রপ্তানি করছে, আর আমেরিকা থেকে বাদাম, তুলা ও ডাল আমদানি করছে।
এবি/