দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো ও সামরিক স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর টাইমস অব ইসরায়েল
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা দক্ষিণ হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো ও সামরিক স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। হামলার প্রধান লক্ষ্য ছিল সংগঠনটির এলিট রাদওয়ান ফোর্স ব্যবহৃত একটি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিকল্পনা, অস্ত্র ব্যবহার এবং গুলি চালানোর মতো প্রশিক্ষণ দেওয়া হতো।
আইডিএফ জানায়, রাদওয়ান ফোর্সের এই ‘প্রশিক্ষণ ও যোগ্যতা অর্জন কেন্দ্র’ সন্ত্রাসী কার্যক্রম উন্নয়ন, পরিকল্পনা এবং ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সৈন্যদের বিরুদ্ধে হামলা প্রস্তুতির জন্য সক্রিয়ভাবে ব্যবহৃত হতো।
এছাড়া আইডিএফ দাবি করেছে, তারা হিজবুল্লাহর ব্যবহৃত আরও কয়েকটি সামরিক ভবন ও একটি রকেট নিক্ষেপস্থলে আঘাত হেনেছে। আইডিএফ-এর ভাষ্য অনুযায়ী, এসব কার্যক্রম ও স্থাপনা ইসরায়েল–লেবানন চুক্তি লঙ্ঘন করে এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য গুরুতর নিরাপত্তা হুমকি সৃষ্টি করে।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে, এবং এসব হামলায় বিস্ফোরণের শব্দ পুরো অঞ্চলে শোনা গেছে।
এবি/