দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনির হামলায় ২ ইসরায়েলি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন গাড়িচাপা ও অন্যজন ছুরিকাঘাতে মারা যান।
স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিম তীরের বেইত শেইআন শহরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স
ইসরায়েলি পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলাকারী পশ্চিম তীরের কাবাইতিয়া শহরে বাসিন্দা। তিনি প্রথমে বেইত শেইআন শহরে তার গাড়ি নিয়ে মানুষদের ওপর চাপা দেন, এতে এক ইসরায়েলি পুরুষ নিহত হন। তারপর তিনি হাইওয়েতে গিয়ে এক তরুণীকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলায় একজন কিশোরও আহত হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইস্রায়েল কাত্জ জানান, আরও কোনো হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ওই এলাকায় অভিযানের চালাবে।
এবি/