দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যস্ত দিন কাটিয়েছেন। স্থানীয় সময় রাত ৯টায় তিনি মস্কোর উদ্দেশে রওনা হওয়ার আগে ঘোষণা দেন, ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ থাকা সত্ত্বেও দিল্লি এখনো রুশ তেল কিনে যাচ্ছে। এ পরিস্থিতিতে পুতিন প্রশ্ন তুলেছেন—ভারত যদি রুশ তেল কেনে তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ কেন হবে, যখন যুক্তরাষ্ট্র নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কেনে।
মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতের বেশিরভাগ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটনের দাবি, দিল্লির রুশ তেল কেনা ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে। তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে।
পুতিনের সফরের সময় যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে একাধিক বৈঠক চালিয়ে যাচ্ছে, যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে।
বৃহস্পতিবার ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, যুদ্ধ থামাতে রাশিয়া ‘শান্তিপূর্ণ সমাধান’ খুঁজছে। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেন যদি দনবাস অঞ্চল থেকে না সরে, তবে রাশিয়া তা দখল করে নেবে।
সূত্র: বিবিসি
এমএস/