দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাবিনেট বৈঠকে ঘুমিয়ে পড়েছেন—মঙ্গলবারের বৈঠকে এমন দৃশ্য ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। বৈঠক জুড়ে এক ক্যামেরা তার দিকেই ছিল, আর তাতেই দেখা যায় জেগে থাকতে হিমশিম খাচ্ছিলেন তিনি।
ক্যাবিনেট সদস্যরা ধারাবাহিকভাবে দীর্ঘ বক্তব্য দিচ্ছিলেন। সেই সময় চেয়ারে হেলান দিয়ে আধবোজা চোখে বসে ছিলেন ট্রাম্প। কখনো চোখ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল—আর একটু হলেই তিনি ঘুমে ঢলে পড়বেন।
বৈঠকের শুরুতে তিনি যথারীতি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘স্লিপি জো’ বলে কটাক্ষ করেন। এরপর নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাস দেখিয়ে বলেন, ২৫ বছর আগের চেয়েও তিনি এখন বেশি প্রাণবন্ত।
সম্প্রতি মার্কিন গণমাধ্যমে ট্রাম্পের কর্মক্ষমতা নিয়ে সমালোচনা হয়েছে। সেই সমালোচনার জবাব দিতেই তিনি এ ক্যাবিনেট মিটিং ডাকেন বলে জানা গেছে।
এমএস/