দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউজিল্যান্ডের অকল্যান্ড এক অদ্ভূত চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ— ৩২ বছর বয়সী এক ব্যক্তি ১৯ হাজার ডলার মূল্যের ফ্যাবার্জে ডিম (ঘূর্ণায়মান ক্ষুদ্রাকৃতির ডিম) চুরির পর গিলে ফেলেছেন।
স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে অকল্যান্ডের পারট্রিজ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার মেডিকেল পরীক্ষা শেষে বর্তমানে পুলিশের রাখা হয়েছে। তবে প্রায় ১৯ হাজার ডলার মূল্যের সেই ডিম এখনও উদ্ধার হয়নি।
জুয়েলার্সের ওয়েবসাইট অনুযায়ী, অভিযোগে চুরিকৃত ফ্যাবার্জে ডিমে ৬০টি সাদা হীরা এবং ১৫টি নীল নীলমণি রয়েছে। এটি খোলার পর একটি ১৮ ক্যারেট সোনার ছোট অক্টোপাস দেখা যায়।
‘অক্টোপসি’ নামে পরিচিত এই ডিমটি ১৯৮৩ সালের জেমস বন্ড চলচ্চিত্র ‘অক্টোপসি’-র মাধ্যমে অনুপ্রাণিত, যা একটি ফ্যাবার্জে ডিম চুরির গল্পকে কেন্দ্র করে নির্মিত। ফ্যাবার্জে হলো বিশ্বখ্যাত জুয়েলার্স, যা দুই শতাধিক বছর আগে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং রত্ন ও মূল্যবান ধাতু দিয়ে তৈরি ডিমের জন্য বিখ্যাত।
বিবিসি জানিয়েছে, অভিযুক্তকে আগামী ৮ ডিসেম্বর আদালতে হাজির হতে হবে। তাকে একই জুয়েলার্সের দোকান থেকে গত ১২ নভেম্বর একটি আইপ্যাড চুরির অভিযোগেও অভিযুক্ত করা হয়েছে। এছাড়া পরের দিন একটি ব্যক্তিগত ঠিকানার থেকে ১০০ ডলার মূল্যের বিড়ালের বালি এবং পোকামাকড় নিয়ন্ত্রণ সামগ্রী চুরির অভিযোগও রয়েছে।
সূত্র: বিবিসি
এমএস/