দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুদ্ধবিধ্বস্ত গাজায় পরিকল্পিত শান্তিরক্ষা অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য ও নির্মাণ সংক্রান্ত কাজে যোগদানের জন্য বিশ্বের সর্ববৃহৎ মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গাজায় একটি বহুজাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করছে। এ জন্য ইন্দোনেশিয়ার পাশাপাশি আজারবাইজান, মিশর ও কাতারের সঙ্গে আলোচনাও হয়েছে।
গত সপ্তাহে রয়টার্স প্রকাশিত একটি খসড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই বাহিনী গাজায় নিরস্ত্রীকরণ, সীমান্ত সুরক্ষা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও ত্রাণ সরবরাহ এবং প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা করবে।
ইন্দোনেশিয়া জানিয়েছে, কখন সেনারা মোতায়েন হবে এবং তাদের ম্যান্ডেট কী হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদ্দিন বলেন, ‘আমরা সর্বোচ্চ ২০ হাজার সেনা প্রস্তুত রেখেছি। গাজায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’
এমএস/