• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

দিল্লি বিস্ফোরণে তুরস্কের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ নভেম্বর ২০২৫, ১৯:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরেক আহত বিলাল মারা যাওয়ার পর এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রিসভা ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা ঘোষণা করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এদিকে ফরিদাবাদে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ও হরিয়ানা পুলিশের নতুন তল্লাশি অভিযানে মিলেছে একটি লাল রঙের গাড়ি, যা মূল সন্দেহভাজন ডা. উমর নবীর বলে ধারণা করা হচ্ছে। তিনি ভারতশাসিত কাশ্মিরের বাসিন্দা। নবীর প্রকৃত পরিচয় নিশ্চিত করতে তার বাবা–মায়ের ডিএনএ সংগ্রহ করা হয়েছে এবং বিস্ফোরণস্থলে উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। দিল্লি পুলিশের মতে, বিস্ফোরণের আগের কয়েক ঘণ্টায় অন্তত ৫০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজে নবীর গতিবিধি পাওয়া গেছে।

পিটিআইয়ের প্রকাশিত একটি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের আগে তিনি তুর্কমান গেট এলাকার একটি মসজিদ থেকে বের হচ্ছেন।

কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাবে বিস্ফোরণকে ‘রাষ্ট্রবিরোধী শক্তির জঘন্য সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে নিহতদের প্রতি সমবেদনা জানায় এবং দ্রুত তদন্ত শেষ করে হামলাকারীসহ সহযোগীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেয়।

ভারতের কিছু সংবাদমাধ্যম পুলিশ সূত্রের বরাতে দাবি করেছিল, হামলার সন্দেহভাজনদের সঙ্গে তুরস্কের যোগাযোগ রয়েছে। বলা হয়, বিস্ফোরণের আগে উত্তরপ্রদেশ পুলিশ ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থার প্রধান ফারহান নবি সিদ্দিকিকে গ্রেপ্তার করেছে এবং বিদেশ থেকে হাওয়ালার মাধ্যমে ১১ কোটি রুপি তাদের কাছে এসেছে। একই মামলায় তুরস্কের নাগরিক নাসি তোরবার নামও উঠে আসে।

তবে বৃহস্পতিবার তুরস্ক সরকার এক বিবৃতিতে এসব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। তারা জানায়, ভারতীয় গণমাধ্যমে তুরস্ককে জড়িয়ে যে খবর প্রকাশিত হচ্ছে, তা দুই দেশের সম্পর্ক নষ্টের উদ্দেশ্যে চালানো ‘দুরভিসন্ধিমূলক মিথ্যা প্রচারণা’। তুরস্ক সব ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রমের বিরোধিতা করে এবং আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে অটল থাকবে।

দিল্লি পুলিশ যে আটজনের প্রাথমিক তালিকা দিয়েছে, তাদের মধ্যে রয়েছেন— মুহাম্মদ জুম্মান, মহসীন মালিক, দিনেশ মিশ্র, লোকেশ আগরওয়াল, অশোক কুমার, নোমান, পঙ্কজ সাহনী ও আমন কাটারিয়া। তারা কেউ রিকশাচালক, কেউ ট্যাক্সিচালক; কয়েকজনের ব্যবসা ছিল লাল কেল্লা এলাকায়।

২৮ বছরের মহসীন মালিক মেরঠের বাসিন্দা হলেও সিভিল লাইন্সে থাকতেন এবং ই–রিকশা চালাতেন। বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলের কাছেই ছিলেন। পুলিশের হাতে তার মোবাইল ফোন পাওয়ার পর পরিবার হাসপাতালে গিয়ে তার মৃত্যুর খবর জানতে পারে। মালিকের দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন

কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত কমপক্ষে ৪

কংগ্রেসে বিল পাস / যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার ‘আপাতত’ অবসান

রাশিয়ার চাপের মুখে জাপোরিঝিয়ায় পিছু হটলো ইউক্রেনের সেনারা

মুহাম্মদ জুম্মানও কাছেই রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। পরিবার সারা রাত তাকে খুঁজে না পেয়ে পরদিন মর্গে গিয়ে পোশাক দেখে তার দেহ শনাক্ত করে।

তদন্ত এখনো চলছে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা বলেছে, হামলার পেছনে কারা জড়িত, তাদের অর্থায়ন কোথা থেকে এসেছে, সবকিছু দ্রুত ও পেশাদারভাবে বের করা হবে।

এমএস/

  • গাড়ি বিস্ফোরণে
  • লালকেল্লা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।