দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এমবাপ্পে ফ্রান্সের চেয়েও ভারতে বেশি জনপ্রিয়। প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের সামনে তার ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ফ্রান্সের সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্কের কথা ও বলেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) তিনি ভাষণে এসব কথা বলেছেন। খবর: টাইমস অব ইন্ডিয়ার।
মোদি বলেন, ২৪ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে, যিনি প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) হয়ে খেলেন, তিনি ভারতের মানুষের কাছে সুপারহিট এবং ভারতজুড়ে সম্ভবত ফ্রান্সের চেয়েও বেশি লোক এমবাপ্পেকে চেনেন।
এমবাপ্পে ২০১৭ সালে ১৮০ মিলিয়ন-ইউরোর চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন এবং সেখানেই তিনি নিজেকে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার ম্যাচেও তিনি ফ্রান্সের হয়ে হ্যাট্ট্রিক করেন। পাশপাশি পিএসজিকে তাদের রেকর্ড ১১তম ফরাসি লিগ শিরোপা জিততে সাহায্য করেন তিনি।
প্রবাসীদের ভারতের রাষ্ট্রদূত হিসেবে সম্বোধন করে মোদি বলেন, ভারতে পর্যটনকে উৎসাহিত করা আপনাদের নিজেদের একটি মিশন করা উচিত এবং ফরাসি বন্ধুদেরকে দেশের বৈচিত্র্য এবং হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য অনুভব করতে উৎসাহিত করা উচিত।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের আমন্ত্রণে নরেন্দ্র মোদি শুক্রবার (১৪ জুলাই) ব্যাস্তিল দিবস প্যারেডে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে।