দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা গেল সেনা পোশাকে। সে ছবি শেয়ার করেছেন নিজের টুইটারেও। কিন্তু হঠাৎ কেন সেনাদের পোশাক পরলেন মোদি! এ নিয়ে ভারতের গণমাধ্যমগুলোতেও সংবাদ প্রচার হয়েছে।
জানা গেল, সেনা সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করতেই এমন পোশাকে হাজির নরেন্দ্র মোদি। ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছর সীমান্তে নিরাপত্তা ঘাঁটিতে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন তিনি। এ বছরও তাই দীপাবলিতে হিমাচলের লেপচায় নিরাপত্তা ঘাঁটিতে গেলেন মোদি। সেখানেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে উৎসব উদযাপন করবেন।
লেপচায় পৌঁছানোর পর টুইটারে ছবি পোস্ট করেন মোদি। ছবিতে দেখা যায়, সেনাবাহিনীর উর্দি পরে রয়েছেন তিনি। কথা বলছেন জওয়ানদের সঙ্গে। অন্য এক পোস্টে মোদি বলেন, পরিবার থেকে দূরে থেকে জাতির এই অভিভাবকরা তাদের উৎসর্গ দিয়ে আমাদের জীবনকে আলোকিত করছেন।
ভারতীয় বাহিনীর সাহস অটুট উল্লেখ করে মোদি বলেন, সবচেয়ে কঠিন ভূখণ্ডে অবস্থান করে, প্রিয়জনদের থেকে দূরে থেকে, তাদের ত্যাগ ও উৎসর্গ আমাদের নিরাপদ ও সুরক্ষিত রাখে। ভারত সব সময় এই বীরদের প্রতি কৃতজ্ঞ থাকবে।
লেপচায় সেনাদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, আমি যখন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী থাকব না, তখনও আমি প্রতি দীপাবলিতে কোনো না কোনো সীমান্ত চৌকিতে সেনাদের পরিদর্শন করব।
এ সময়, যেসব নিরাপত্তা চৌকিতে সেনা মোতায়েন করা হয়, সেগুলো মন্দিরের চেয়ে কম নয় বলেও মন্তব্য করেন মোদি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এও