দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদেশি গিয়ে বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের নিয়মিত রেডিও সম্প্রচার ‘মান কী বাত’ অনুষ্ঠানে রোববার (২৬ নভেম্বর) এমন প্রশ্ন তোলেন ভারতীয় প্রধানমন্ত্রী। খবর এনডিটিভি’র।
তিনি বলেন, দেশের কিছু ‘বড় পরিবার’ বিদেশে গিয়ে বিয়ে করছে, এই বিষয়টি আমাকে ভাবিয়ে তুলছে। এজন্য এ ধরনের বিয়ের আয়োজন ভারতের মাটিতেই করতে আহ্বান জানিয়েছেন মোদি, যাতে দেশের টাকা দেশেই থেকে যায়।
মোদি বলেন, বিয়ের শপিং করার সময় ভারতে তৈরি পণ্য কেনার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বিয়ের মৌসুম শুরু হয়ে গেছে। এই বিয়ের মৌসুমে ৫ লাখ কোটি রুপির ব্যবসা হতে পারে বলে কিছু ব্যবসায়ী সংগঠন জানিয়েছে। বিয়ের কেনাকাটার সময় ভারতে তৈরি পণ্যের ব্যাপারে গুরুত্ব দেওয়া জরুরি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, আর হ্যাঁ, যেহেতু বিয়ের বিষয়টি সামনে এসেছে, একটা বিষয় আমাকে দীর্ঘ দিন ধরে ভাবাচ্ছে; আমার মনের ব্যথা যদি আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি না করি, তাহলে কার সঙ্গে করব? একবার ভাবুন, এখন কিছু পরিবার বিয়ের অনুষ্ঠান বিদেশে করছে। এটার কী আসলেই দরকার আছে?
মোদি জোর দিয়ে বলেন, মানুষজন যদি বিয়ের অনুষ্ঠান ভারতের মাটিতে, দেশের মানুষের মাঝেই পালন করে তাহলে দেশের টাকা দেশেই থেকে যাবে। এর মাধ্যমে দেশের মানুষও উপকৃত হবে বলে মনে করেন মোদি।
এইউ