দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কয়েক বছর একাই ছিলেন আরবাজ খান। সম্প্রতি সেই একাকিত্ব কাটাতে ৫৬ বছর বয়সে ফের বিয়ে করেছেন তিনি। পাত্রী বলিউডের নামকরা মেকআপ আর্টিস্ট শুরা খান।
প্রাক্তন স্বামী আরবাজের বিয়ের পর বিয়ে সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হচ্ছেন মালাইকা। অনুরাগী থেকে শুরু করে কাছের মানুষেরা জানতে চাইছেন, নতুন বছরে তিনি বিয়ে করবেন কি না! খবর ইন্ডিয়া টুডের।
একটি নাচের রিয়েলিটি শোর মঞ্চে মালাইকাকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন ফারহা খান। প্রথমে একটু ঘুরিয়ে প্রশ্ন করার জন্য বুঝতে পারেননি তিনি। পরে বুঝতে পেরে বলেন, ‘আমাকে কেউ বিয়ের জন্য বললে, নিশ্চয়ই করব।’

অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সূত্র ধরেই আরবাজের সঙ্গে সম্পর্কের ইতি টানেন মালাইকা। এখন তারা লিভ-ইন করছেন বলে জানা গেছে। তবে ফারহা খানের প্রশ্নের উত্তরে প্রেমিকের প্রসঙ্গ টানেননি তিনি।
আরবাজ খান ও মালাইকা আরোরা ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের পর দুজনে ২০১৬ সালের মার্চ মাসে তাদের বিচ্ছেদ ঘোষণা করেন। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাদের। দুজনের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে যার নাম আরহান।
আর