দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন মালাইকা অরোরা। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে লিভ-ইন করছেন তিনি। যদিও ভারতীয় গণমাধ্যমের খবর মানলে, আজকাল তাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না। শোনা যাচ্ছে, প্রেমের সম্পর্কে ইতি টানতে চলেছেন তারা।
মালাইকার ক্যারিয়ার তেমন একটা সমৃদ্ধ নয়। কালে-ভদ্রে আইটেম গানে কোমর দোলালেও অভিনয়ে তাকে সেভাবে পাওয়া যায়নি। তবুও মাসে মাসে লাখ লাখ টাকা আয় করেন তিনি। এখন প্রশ্ন হলো, তার আয়ের উৎস কী?
ভারতীয় গণমাধ্যম মারফত জানা গেছে, মডেলিং, ফ্যাশন শো এবং রিয়েলিটি শো আর আইটেম ড্যান্স থেকেই সব থেকে বেশি আয় করেন মালাইকা। অংকটা শুনলে চোখ কপালে উঠবে!
মালাইকা একটা আইটেম ড্যান্স করতে যা টাকা নেন, তা একজন নায়িকা গোটা ছবির জন্য পান না। এজন্য দুই কোটি টাকা নেন তিনি।
মডেলিং ও ফ্যাশন শোয়ের জন্য নেন তিন থেকে সাত লাখ লাখ টাকা। আর রিয়েলিটি শোয়ের জন্য এপিসোড পিছু লাখ টাকার বেশি নেন।
এসব রোজগারের মাধ্যমে ২০২২ সালে মালাইকার সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
/আরএসও