দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিচ্ছেদের দ্বারপ্রান্তে ছিল রুবিনা দিলায়েক ও অভিনব শুক্লর সংসার। ভালোবেসেই বিয়ে করেছিলেন তারা। কিন্তু কিছু কারণে মনোমালিন্য দেখা দেয় তাদের মাঝে।
অনেকে ধরেই নিয়েছিলেন যে, আর হয়ত এক ছাদের নিচে থাকবেন না তারা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র ঘরে দূরত্ব ভুলে কাছে আসেন রুবিনা-অভিনব। যার ফলে তাদের ভালোবাসার সংসারে সদ্য জন্ম নিয়েছে যমজ সন্তান। খবর ইন্ডিয়া টুডের।
গেল সেপ্টেম্বরে সন্তান আগমনের খবর জানিয়েছিলেন অভিনব-রুবিনা। ক্রুজ ভ্যাকেশন থেকে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছিলেন তারা। ক্যাপশনে লিখেছিলেন, ‘ডেটিংয়ের সময়ই আমরা একে-অন্যকে প্রতিশ্রুতি দিয়েছিলাম একসঙ্গে গোটা বিশ্ব ঘুরে দেখব। এরপর বিয়ে হলো, আর এখন গোটা পরিবার মিলে সেটা করব। খুব দ্রুতই চলে আসবে আমাদের ছোট্ট সহযাত্রী।’
রুবিনার বয়স এখন ৩৩ বছর। ভারতের ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ তিনি। ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে সবচেয়ে বেশি পরিচিতি পান।
সালমান খানের সেই রিয়েলিটি শোর ১৪ নম্বর সিজন জেতেনও তিনি। হারিয়ে দেন গায়ক রাহুল বৈদ্যকে।
আর