দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। এখন তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। খবর ইন্ডিয়া টুডের।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মুম্বাইয়ে অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শুটিং করছিলেন শ্রেয়স। সারা দিন শুটিংয়ের সময় শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন। ছবির সেটে সবার সঙ্গে মজাও করেছেন তিনি। বেশ কিছু অ্যাকশন দৃশ্য শুট করেছিলেন।
শুটিং শেষে বাড়ি ফিরে যান শ্রেয়াস। বাড়ি ফেরার পর শ্রেয়াস তার স্ত্রী দীপ্তি তালপাড়েকে জানান যে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অজ্ঞান হয়ে পড়ে যান এই অভিনেতা।
মারাঠি ছবির জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা শ্রেয়াস। তবে হিন্দি ছবির জগতেও অত্যন্ত পরিচিত তিনি। তাকে ‘ইকবাল’, ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’সহ আরও হিট বলিউড ছবিতে দেখা গেছে।
আর/এইউ