দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই শুক্রবার (১ ডিসেম্বর) ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কপ-২৮ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ওই সম্মেলনের এক ফাঁকে মোদি ও হারজগের এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর দ্য স্টেটসম্যান’র।
চলমান এই সংঘাত নিয়ে উভয় নেতা মতবিনিময় করেন। এসময় গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় নিহতদের ঘটনায় শোক জানান মোদি। জিম্মিদের মুক্তির ঘটনাকেও স্বাগত জানান তিনি।
ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য অব্যাহত এবং নিরাপদ মানবিক সহায়তার ওপর জোর দেন মোদি। এসময় মোদি দ্বিরাষ্ট্র সমাধানের ব্যাপারে ভারতের সমর্থনের কথা উল্লেখ করেন। একই সঙ্গে আলোচনা ও কূটনীতির মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তন সংঘাতের দ্রুত এবং স্থায়ী সমাধানের ব্যাপারেও জোরারোপ করেন তিনি।
এদিকে ভারত জি২০’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মোদিকে অভিনন্দন জানান ইসরায়েলি প্রেসিডেন্ট। এছাড়া ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকোনমিক করিডর চালু করায় ভারতকে শুভেচ্ছা জানান হারজগ।
ইসরায়েলি প্রেসিডেন্ট ছাড়াও বিশ্বের আরও কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে বৈঠক করেন মোদি। এর মধ্যে অন্যতম ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক। ওই বৈঠক শেষে ভারত-ব্রিটেনের বন্ধুত্বের কথা উল্লেখ করে টুইট করেন মোদি।
এইউ