দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ২০২৪ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার কথা ছিল বাইডেনের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
এদিকে স্থগিত হয়ে গেছে নয়াদিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাইডেন যখন ভারতে আসবেন তখনই এই চতুর্দেশীয় নিরাপত্তা সংগঠনের পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করার কথা ছিল। কোয়াডে আছে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের অন্য কোনো সময় এই সম্মেলনের প্রস্তাব রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে বাইডেন আসতে পারছেন না তা স্পষ্ট করা হয়নি।
এও