দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিক আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, গত ৫ বছর যিনি এমপি ছিলেন তিনি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি। তার সময়কালে নির্বাচনি জনসভায় গার্মেন্টস করবে, স্টেডিয়াম করবে বলে অনেক প্রতিশ্রুতি দিলেও কোনোটি বাস্তবায়ন করেনি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বেলকুচি পৌর এলাকার শেরনর প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল লতিফ বিশ্বাস বলেন, বিগত দিনে বেলকুচি-চৌহালী আসনে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। দশ বছরে সিরাজগঞ্জ-৫ আসন উন্নয়নে পিছিয়ে গেছে, যেটুকু উন্নয়ন হয়েছে তা আমার আমলেই হয়েছে।
জনসভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাস, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মীর্জা শরিফুল ইসলাম, রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
কে