দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউইয়র্ক সিটির রাস্তায় যানজটের ঝামেলায় পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোটরকেডের কারণে তাকে রাস্তা পার হতে দেয়নি নিউইয়র্ক পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিব্রত পুলিশ কর্মকর্তা ম্যাক্রোঁকে বলেন, ‘স্যার, আমি দুঃখিত। পুরো এলাকা এখন বন্ধ রাখা হয়েছে, প্রেসিডেন্টের মোটরকেড যাচ্ছে।’
হালকা রসিকতা করে ম্যাক্রোঁ জবাব দেন, ‘তাহলে আলোচনা করে আমাকে যেতে দিন, আমি তো আলোচনাতেই অভ্যস্ত।’
অবশেষে ব্যারিকেডে আটকে থেকে ম্যাক্রোঁ ট্রাম্পকেই ফোন করেন। ফোনে তিনি বলেন, ‘ভাবুন তো, আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ সবকিছু আপনাকে ঘিরেই বন্ধ রাখা হয়েছে।’ তিনি একইসঙ্গে ট্রাম্প ও কাতারের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলার ইচ্ছাও প্রকাশ করেন।
ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ফোনালাপে দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা হয় এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক ইস্যু নিয়েও কথা হয়।
সূত্র: রয়টার্স
এমএস/