দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের নির্মাণ এবং কাচ শিল্পে অনবদ্য সাফল্যের জন্য আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল নাসির ফ্লোট গ্লাস। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ গালা ইভেন্টে এ সম্মাননা দেওয়া হয়।
নির্মাণ এবং কাচ শিল্পের বাজারে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান করে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমে শীর্ষ অবস্থান বজায় থাকায় এ সম্মাননা পেল নাসির ফ্লোট গ্লাস। লন্ডনভিত্তিক বিশ্বখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডের প্রতিনিধি সংস্থা ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ ২০২৫-২৬ সালের জন্য ফ্লোট গ্লাস ক্যাটাগরিতে নাসির ফ্লোট গ্লাস কে এ স্বীকৃতি দিয়েছে।
এফএইচ/