দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে শক্তি প্রদর্শনের লক্ষ্যে ভেনেজুয়েলা তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে এবং রুশ নির্মিত যুদ্ধবিমান প্রদর্শন করেছে। যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করায় এ মহড়ার আয়োজন করা হয়।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানান, ‘সোভারেইন ক্যারিবিয়ান ২০০’ নামের এ মহড়ায় ২ হাজার ৫০০ সেনা অংশ নিচ্ছে। এর মধ্যে ১২টি নৌযান, ২২টি বিমান ও প্রায় ২০টি নৌকা রয়েছে। সমুদ্র, স্থল ও আকাশে নানা কৌশলগত কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মহড়ার অংশ হিসেবে সৈন্য ও যুদ্ধজাহাজের পাশাপাশি রুশ তৈরি সুখোই এসইউ-৩০ যুদ্ধবিমানও প্রদর্শন করা হয়েছে। এসব বিমানে রাশিয়ার তৈরি খ-৩১ ‘ক্রিপ্টন’ অ্যান্টি-শিপ মিসাইল বসানো হয়েছে। ভেনেজুয়েলার বিমানবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে এই অস্ত্রসমৃদ্ধ যুদ্ধবিমান আকাশে উড়তে দেখা যায়।
ওয়াশিংটন দাবি করছে, তাদের যুদ্ধজাহাজগুলো মাদক চোরাচালান ঠেকানোর জন্য মোতায়েন করা হয়েছে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, এর আসল লক্ষ্য হচ্ছে সরকার পরিবর্তন। যুক্তরাষ্ট্র এর আগেও মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে এবং তার মাথার দাম ৫ কোটি ডলার ঘোষণা করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে তিনটি নৌকা ধ্বংসের দাবি করেছে, যেগুলো ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়।
ভেনেজুয়েলার শাসক দল দাবি করছে, তারা ইতোমধ্যে দেশে লাখো মিলিশিয়া মোতায়েন করেছে। মাদুরো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কোনো সাম্রাজ্য ভেনেজুয়েলার পবিত্র মাটিতে হাত দিতে পারবে না।’
বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার অস্ত্রাগারে ২১টি এসইউ-৩০ এমকে-২ যুদ্ধবিমান রয়েছে, তবে অর্থনৈতিক সংকটের কারণে কতগুলো সচল আছে তা স্পষ্ট নয়। পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশের অভাবও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/