দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বৃহস্পতিবার রাজধানীর জনবহুল এলাকা ইজতাপালাপার একটি ব্যস্ত সড়কে ট্যাংকার ট্রাকটি সীমানা দেওয়ালে ধাক্কা খায়। ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ১০ জন নিহত হন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জন মারা যান। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা শেষে ৩৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ।
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে মেক্সিকোতে ভয়াবহ আরেকটি দুর্ঘটনা ঘটে। সে সময় হিডালগো রাজ্যের তলাহুয়েলিলপান শহরে পাইপলাইন ফেটে জ্বালানি লুটের সময় আগুন ধরে যায় এবং পরবর্তী বিস্ফোরণে ১৩৭ জন নিহত হন।
সূত্র: রয়টার্স
/অ