দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি আবার নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কাবুলের তালেবান সরকার জানিয়ে দিয়েছে—মার্কিন সেনাদের আর কখনোই আফগান মাটিতে ঢুকতে দেওয়া হবে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে কাবুল প্রস্তুত, তবে কোনোভাবেই তাদের সেনাদের দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’ তিনি আরও জানান, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে কাবুল প্রস্তুত, তবে সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না।
একদিন আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিএনএন জানায়, তালেবানের কাছ থেকে বাগরাম বিমানঘাঁটি ফেরত নেওয়ার উপায় খুঁজতে গত কয়েক মাস ধরে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের চাপ দিচ্ছেন ট্রাম্প। লন্ডন সফরে গিয়ে তিনি প্রথমবার প্রকাশ্যে বলেন, ‘আমরা ঘাঁটিটি তালেবানকে দিয়েছিলাম, এখন ফেরত আনার চেষ্টা করছি।’ তিনি আরও উল্লেখ করেন, ঘাঁটিটির অবস্থান চীনের কাছাকাছি হওয়ায় কৌশলগতভাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম বিমানঘাঁটিই ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে’র নামে ২০ বছরের আগ্রাসন শেষে ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহার করলে তালেবান ঘাঁটিটি দখল করে নেয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প হঠাৎ করেই আফগানিস্তানের প্রসঙ্গ তোলেন। তখনই তিনি জানান, ঘাঁটিটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।
এমএস/